শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের ৩ জন নিহত

Coder Boss
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৯২ Time View

রোববার (১৮ আগস্ট) ভোরে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায়
কয়েক দিনের টানা ভারী বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারের পেকুয়ায় প্রবাসীর স্ত্রী-মেয়ে-নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জারুলবুনিয়া সেগুন বাগিচাস্থ ঢালারমূখ এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০), মেয়ে ময়না (১২) ও নাতনি মাহি (৮)। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন আব্দুল্লাহ জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতেও ঘুমে ছিলেন নিহতেরা। ভোর রাতের দিকে হঠাৎ পাহাড় ধস হলে কংক্রিটের দেয়াল ভেঙে তাদের উপরে পড়লে ঘটনাস্থলে তাদের মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয়রা চাপা পড়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ বলেন, সকালে শিলখালী পাহাড় ধসে একই পরিবারের তিনজনে মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ এখনো ঘটনাস্থলে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102