শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
আপডেটঃ
৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দখলে ধানমন্ডি ৩২

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৭৭ Time View

ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান নিয়েছে কয়েক হাজার আন্দোলনকারী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ চিত্র দেখা গেছে। আশপাশের এলাকায় বিপুল সংখ্যক ছাত্র-জনতা অবস্থান নিয়েছে।

আজ ১৫ই আগস্ট। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী। এটা ঘিরে এই কর্মসূচি ঠেকাতে গতকাল বুধবার দিবাগত মধ্য রাত থেকে ৩২ নম্বর ঘিরে চারপাশ দখল করে রেখেছে ছাত্র-জনতা। অন্যদিকে আজ সকাল থেকে সকাল থেকে আওয়ামী লীগের কোনও কেন্দ্রীয় নেতাকে ৩২ নম্বরে দেখা যায়নি।
ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধুর বাড়ির দুই পাশে কাটা তারের বেড়া দেওয়া আছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান। এরপর থেকে দলটির কেন্দ্র থেকে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ নেতা গ্রেফতার হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102