সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

শেখ হাসিনা পালিয়ে গেলেও বসে নেই: ফখরুল

Coder Boss
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৮৪ Time View

শেখ হাসিনা দেশ ছেড়ে ভয়ে পালিয়ে গেলেও চুপ করে বসে নেই জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি ভারতে বসে ষড়যন্ত্র করছেন।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া মাদরাসা মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, তিনি (শেখ হাসিনা) খুব বড় গলায় বলতেন- ‘আমি পালাবো না, আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে’। কিন্তু শেষ পর্যন্ত তিনি ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। তারা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনও রয়েছে।

তিনি বলেন, আওয়ামী সরকার হাজার হাজার মানুষকে গুম-খুন করেছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশদের বিচার করতে হবে। শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের লুটপাট ও খুনের বিচার করতে হবে। বিচার শুরু হয়েছে। আল্লাহ করে দিয়েছেন। আল্লাহর মাইর দুনিয়ার বাইর। ধর্মের কল বাতাসে নড়ে।

বিএনপি মহাসচিব বলেন, হাসিনা শত শত মানুষকে হত্যা ও গুম করেছেন। দেশের অর্থনীতিসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। দেশে একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। হাসিনার বিচার দাবিতে সব রাজনৈতিক দল সমাবেশ করছে।

আবু সাঈদ বুকের রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আবু সাঈদ মেধাবী ছাত্র ছিলেন। তার মা-বাবা বাকরুদ্ধ, কথা বলতে পারছেন না। অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে।

তিনি বলেন, আবু সাঈদের মতো যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ সফল করতে আমাদের সবসময় সজাগ থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102