সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

৩ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৯৮ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৪ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান এবং সাম্প্রতিক আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সম্প্রীতি সমাবেশে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে ষড়যন্ত্র বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, আগামী ১৪ ও ১৫ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সারাদেশে দলীয় কার্যালয় সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর যে গণহত্যা চালানো হয়েছে, সেই খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া, আগামী ১৬ আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং যারা এই সাম্প্রতিক আন্দোলনে শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ওইদিন সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের মানুষরা তাদের উপাসনালয়ে প্রার্থনা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102