মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

গতি ফিরতে শুরু করেছে প্রবাসী আয়ে

Coder Boss
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩২২ Time View

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়তে শুরু করেছে। চলতি আগস্ট মাসের ১০ দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে প্রবাসী আয় এসেছে ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আগের মাস জুলাই ও আগের বছরের আগস্ট মাসের চেয়ে এই আয় কম।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ১০ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে ৪ কোটি ৮২ লাখ ৭৭ হাজার মার্কিন ডলার। আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার। আর আগের বছরের আগস্ট মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৫ কোটি ৩৩ লাখ ১৫ হাজার মার্কিন ডলার।
এ হিসাবে আগস্ট মাসে প্রবাসী আয় কমেছে।

মূলত দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অসংখ্য প্রবাসী দেশে ডলার পাঠানো বন্ধ করে দেন। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর রেমিট্যান্সের প্রবাহ বাড়তে থাকে।

তবে মাসের শুরুতে শেখ হাসিনার পদত্যাগ ও পরের সপ্তাহের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, শেষের এক সপ্তাহে প্রবাসী আয় কিছুটা বেড়েছে। চলতি আগস্ট মাসের প্রথম ৩ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। আর ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত সময়ে ওই তিন দিনের তুলনায় ৪ গুণ বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আলোচ্য সময়ে প্রবাসীরা ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠান।

আগস্টের ১০ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪ কোটি ৪৭ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৬০ লাখ ১০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ কোটি ৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102