মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে ক্ষমতায় টিকে আছে সরকার: রিজভী আহমেদ

Coder Boss
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২০৯ Time View

দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার মধ্য দিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের ঢাকা মহানগরের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘ভারত আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে বলেই তারা এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিংক। কারণ ভারত তাদের সাথে থাকলে তারা সবকিছু করতে পারে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন-ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, আর চীন উন্নয়নের। কারণ তাদের ভারতের সার্টিফিকেট থাকলে তারা সবকিছু করতে পারে। গোটা জাতিকে জিম্মি করে তারা ক্ষমতা ধরে রাখতে পারে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিবাদী বীজ বপন করে গোটা জাতিকে আজ বিভক্ত করেছেন। বর্তমানে এরা গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে। তারা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে। লুটপাট যেন আওয়ামী লীগের ইশতেহার, কারও জমি দখল যেন তাদের অধিকার। লুটপাট, কালোটাকা, জমি দখলের মানসিকতার দল হলো আওয়ামী লীগ।’

রিজভী বলেন, ‘বিরোধী দলে থাকলে তারা একরকম থাকে আর ক্ষমতায় এলে প্রভু বনে যায়।

তারা সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে যে এখন আওয়ামী আর বিরোধী দলের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক পর্যন্ত নেই। আর যেখানে শেখ হাসিনার আত্মীয়দের পরিবারের এমপি আছে সেখানেতো ভয়ংকর অবস্থা। সেখানে বিরোধী দলকে দাঁড়াতেই দেয়া হয় না। আপনারা বাগেরহাট, বরিশালে দেখেছেন কয়দিন আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ পর্যন্ত করতে দেয়া হয়নি।’
সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুস সালাম, বিজন কান্তি সরকার, অপর্ণা রায় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102