রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

প্রশাসন,যুবলীগ,ছাত্রলীগ চাঁদাবাজি অটোরিকশায় করে: রিজভী

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪৬২ Time View

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধ প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এত দিন ধরে এসব রিকশা এমনি এমনি চলেনি। প্রশাসনের লোক, স্থানীয় যুবলীগ, ছাত্রলীগকে চাঁদা দিয়ে রিকশাগুলো চলেছে। এই রিকশাচালকদের ওপর সরকার স্টিমরোলার চালাচ্ছে।
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে শ্রমিক দলের উদ্যোগে ‘আন্তর্জাতিক চা দিবস ও মুল্লুক চলো দিবস’ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে রিজভী প্রশ্ন করেন, এই ব্যাটারিচালিত রিকশা আমদানি করার লাইসেন্স ও সড়কে চলার অনুমতি কে দিয়েছে? সরকারই এসব অনুমতি দিয়েছে। তিনি বলেন, গরিবের আহার কেড়ে নিয়ে স্বর্গে বেশি দিন বসবাস করা যাবে না।
রিজভী আরও বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব লাখ লাখ টাকা দামের ঘড়ি, সানগ্লাস পরেন। তিনি গরিব মানুষের মর্ম কীভাবে বুঝবেন। এখনো এ দেশের মানুষ নিপীড়িত ও নির্যাতিত। এক বেলা খাবারের জন্য তাদের নানা কৌশল অবলম্বন করতে হয়।’

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102