শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
আপডেটঃ
৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময়

গাজায় যুদ্ধ বিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস

Coder Boss
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩১৬ Time View

গাজায় যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের দেয়া প্রস্তাব মেনে নিয়েছে হামাস।

ফিলিস্তিনের মুক্তিকামী এই সংগঠন এক বিবৃতিতে বলেছে, হামাস প্রধান ইসমাইল হানিয়া কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের গোয়েন্দা প্রধানকে তাদের প্রস্তাব মেনে নেয়ার কথা জানিয়েছেন।

তবে প্রস্তাবটিতে কি আছে সে বিষয়ে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মিশর ও কাতার এবং যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধরত ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি করার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে ও মধ্যস্থতা করছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক উইলিয়াম বার্নস কায়রো সফরে গেছেন।

মার্কিন একজন কর্মকর্তা আলোচনায় কিছু অগ্রগতি হওয়ার কথাও জানিয়েছেন। এরপরই হামাসের কাছ থেকে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণের খবর আসে।

আল-জাজিরাকে কয়েকটি সূত্র জানিয়েছে, মিশর-কাতারের যে প্রস্তাবে হামাস রাজি হয়েছে সেটিতে তিনটি ধাপের কথা বলা হয়েছে। প্রতি ধাপে সময় ধরা হয়েছে ৪২ দিন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102