সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর জন্মবার্ষীকিতে দোয়া মাহফিল

Coder Boss
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৬ Time View

 

মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম – এর ৮৮ তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিকনির্দেশনায় ও তাঁর তত্ত্বাবধানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২০ জানুয়ারি শনিবার বিকেলে মানিকগঞ্জ শহরের উত্তর সেওতা,জিয়া স্মৃতি পাঠাগার মিলনায়তনে শহীদ জিয়াউর রহমান এর জীবনীর উপর আলোচনা সভা ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জিয়া স্মৃতি পাঠাগার মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ডা: মোহাম্মদ জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহ সভাপতি এ্যাড: মোকছেদুর রহমান,সহ সভাপতি এ্যাড: আজাদ হোসেন খান,আব্দুল বাতেন,পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু,জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মাসুমা আক্তার মুক্তি,মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ সহ জিয়া স্মৃতি পাঠাগার এর অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) রুহ এর শান্তি কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102