সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

রিজার্ভ চুরি : এখনো সক্রিয় হ্যাকাররা!

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৫৯০ Time View

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাককারী গ্রুপ লাজারাস এখনও দক্ষিণ এশিয়ায় আন্ডারগ্রাউন্ড ব্যাংকিং নেটওয়ার্ক ও মাদক পাচারকারীদের মধ্যে সক্রিয়। তারা এসব অপকর্ম করে যে অর্থ পাচ্ছে তা ভাগাভাগি করছে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। এসব অর্থ ভাগাভাগি হচ্ছে ক্যাসিনো এবং ক্রিপ্টো কারেন্সি বিনিময়ের স্থানগুলোতে। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক অফিস (ইউএনওডিসি) বিস্তারিত না জানিয়ে বলেছে, তারা মেকং এলাকায় এমন বেশ কিছু ঘটনা পর্যবেক্ষণ করেছে। এর মধ্যে আছে মিয়ানমার, থাইল্যান্ড, লাওস ও কম্বোডিয়া। ইউএনওডিসি বলেছে, তারা কেস ইনফর্মেশন এবং ব্লকচেইন ডাটা বিশ্লেষণ করে এসব কর্মকাণ্ড শনাক্ত করেছে। এ বিষয়ে জাতিসংঘের জেনেভায় উত্তর কোরিয়ান মিশনের একজন ব্যক্তির কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি নাম না জানিয়ে বলেন, বিষয়টি জানেন না। তিনি আরও বলেন, এর আগে লাজারাসকে নিয়ে যেসব রিপোর্ট হয়েছে তার সবটাই জল্পনা এবং মিথ্যা তথ্য।

 

তারা উচ্চ পর্যায়ের কিছু সাইবার হামলা, মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত। উত্তর কোরিয়ার হ্যাকাররা যেসব অর্থ চুরি করে নেয় তা হলো পিয়ংইয়ংয়ের গুরুত্বপূর্ণ একটি অর্থের উৎস এবং তাদের অস্ত্র বিষয়ক কর্মসূচির উৎস। প্রতিবেদনে ফিলিপাইনে লাইসেন্স আছে এমন ক্যাসিনো এবং জাঙ্কেট অপারেটরদের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে যাতায়াত আছে ধনী ব্যক্তিদের। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে লাজারাস বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে সাইবার হামলা চালিয়ে প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার পাচার করে। এই পাচারে তাদেরকে সহায়তা করে ওইসব ক্যাসিনো ও জাঙ্কেট। দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইউএনওডিসি প্রতিনিধি জেরেমি ডগলাস বলেন, ক্যাসিনো এবং ক্রিপ্টো কারেন্সির বিস্তার দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাংগঠনিক অপরাধ চক্রগুলোকে বিপুল শক্তি যুগিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102