সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

খালেদা জিয়ার চিকিৎসার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে : রিজভী

Coder Boss
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৪৫ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া আজ জামিন পাচ্ছেন না। চিকিৎসা পাচ্ছেন না, চিকিৎসা নেওয়ার মানবিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। শেখ হাসিনা এমন পাহাড় তার কাছে কোনো দাবি পৌঁছায় না, হিংসার পোশাক পরে তিনি রাজনীতি করেন ।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যে মিথ্যাবাদী হতে পারে ও মুনাফিক হতে পারে তারাই আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য এক সময় আগুন সন্ত্রাস করে আন্দোলন করেছিল। বর্তমানে সেই আওয়ামী লীগ বিরোধী দলকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দমন, পীড়নে ব্যস্ত থেকে দেশে একদলীয় শাসন কায়েম করছে। ডামি নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে সরকার।

তিনি বলেন, আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মীকে জেলে আবদ্ধ করে গোটা দেশকে কারাগারে পরিণত করেছে সরকার।

রিজভী বলেন, সরকারের মহা দুর্নীতিতে দেশের অর্থনীতি মহা সংকটে আজ। পৃথিবীর সব স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশের স্বৈরাচার সরকারেরও পতন হবে। জনগণের আন্দোলনে এই স্বৈরাচার সরকার পদ্মা, মেঘনা, যমুনার পানিতে ভেসে যাবে।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার, সদস্য সচিব নাসিমা আক্তার কেয়াসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102