বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
আপডেটঃ
৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময়

রাজধানীতে ৭ টি গাড়িতে আগুন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৩ Time View

বিএনপি-জাময়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকে চলছে ১১তম দফার অবরোধ কর্মসূচি। এদিকে গত ২৪ ঘণ্টায় ৮টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার এ তথ্য জানান।তিনি বলেন, আগুনে গত ২৪ ঘণ্টায় ৭টি বাস ও ১টি পরিত্যক্ত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটি অগ্নিকাণ্ডে দুটি করে ইউনিট পাঠানো হলেও ফায়ার সার্ভিসের কাজ করতে হয়েছে শুধুমাত্র ৪টি অগ্নিকাণ্ডে।

সর্বশেষ রাজধানীর হানিফ ফ্লাইওভারের নিচে সময় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে সকালে গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২৭৪টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে- ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৭টি অন্যান্য গাড়ি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102