শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

কেন্দ্রীয় কারাগারে গাঁজাসহ কারারক্ষী গ্রেপ্তার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৫ Time View

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গাঁজাসহ সোহেল রানা নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতের পরিচয় জানা যায়, সোহেল রানা (২৭) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকার হিকমত আলীর ছেলে। তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, ৩ থেকে ৪ পোটলা গাঁজা নিয়ে কারারক্ষী সোহেল রানা কারাগারে ঢুকছিল। এ সময় অন্যান্য কারারক্ষীরা তাকে আটক করে।

তিনি বলেন, পরে তার কাছ থেকে ৪ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। এক পর্যায়ে তার ব্যারাকে তল্লাশি করে তার ব্যবহৃত একটি ট্রাঙ্কের ভেতর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দেয়। খবর পেয়ে রাত ১১টার দিকে কারাগার থেকে সোহেল রানাকে গাঁজাসহ গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গাঁজাসহ আটক সোহেল রানাকে সাসপেন্ড করা হয়েছে। কারাবিধি আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102