মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

ব্যাপক গ্রেপ্তারে উদ্বেগ জাতিসংঘের

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৯৩ Time View

বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর ব্যাপক পরিমাণ নেতাকর্মীকে গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নির্বাচন কমিশনের সংলাপে ৪ঠা নভেম্বরে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি। কিন্তু তারা সুষ্ঠু নির্বাচন দাবি করছে- একজন সাংবাদিকের এমন প্রশ্নের প্রেক্ষিতে দেশে ব্যাপকহারে গ্রেপ্তারের বিষয়ে সোমবার এক ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক। একই সঙ্গে তিনি আগের মতোই আবারও বলেন, আপনাকে বলতে পারি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু, সহিংসতামুক্ত নির্বাচন আমরা খুব বেশি প্রত্যাশা করি। বিএনপি সংলাপে অংশ নেয়নি- এ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে বিস্তারিত নেই। কেন একটি দল সংলাপে অংশ নেয়নি, তা আমি বলতে পারবো না। ওই একই সাংবাদিক গাজায় ইসরাইলি হামলা নিয়ে প্রশ্ন করেন। বলেন, অনেকেই বলছেন আলোচনা প্রক্রিয়ার কথা বলা মানেই হলো সময়ক্ষেপণের অজুহাত। মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘের সামনে কি অন্য কোনো কার্যকর উপায় আছে? এ প্রশ্নের জবাবে ওই মুখপাত্র বলেন, এটা নির্ভর করে যে- আপনি জাতিসংঘের কোন অংশের সঙ্গে কথা বলছেন তার ওপর। আমি মনে করি এই সংগঠনের কোনো কোনো অঙ্গসংগঠন আরও বেশি কিছু করতে পারে সম্ভবত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102