মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

শুক্রবার ঢাকায় ও শনিবার জেলায় জেলায় কালো পতাকা মিছিল বিএনপি’র

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৯২ Time View

সরকার পতনের একদফা দাবিতে আবারো ২ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। নতুন কর্মসূচি হিসেবে আগামী শুক্রবার ঢাকায় ও শনিবার জেলায় জেলায় কালো পতাকা মিছিল করবে দলটি। অভিন্ন দাবিতে একই কর্মসূচি পালন করবে সরকারবিরোধী আন্দোলনে থাকা সমমনা দলগুলোর নেতারা। এনিয়ে একদফা আন্দোলনের পঞ্চম ধাপের কর্মসূচি পালন করবে বিএনপি। গত সোমবার রাতে বিএনপি’র নীতিনির্ধারণী ফোরামে কালো পতাকা কর্মসূচি চূড়ান্ত করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। স্থায়ী কমিটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সরকারের পতনের দাবিতে আগস্টের আন্দোলনকে প্রস্তুতি হিসেবে দেখছেন তারা। আগামী মাসের প্রথম দিকে ঢাকায় অবস্থান ও ঘেরাওয়ের মতো কর্মসূচি নিয়ে ভাবছেন বিএনপি’র শীর্ষ নেতারা। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও ফরমায়েশি রায়ের প্রতিবাদে পৃথক কর্মসূচির কথাও ভাবছেন তারা।

এদিকে সরকার পতনে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপিসহ সমমনা দলগুলো। সূত্র জানায়, আগামী মাসেই চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে সরকারবিরোধী দলগুলো। মাসের শুরু থেকেই লাগাতার কর্মসূচি দিয়ে রাজপথে থাকতে চান নেতারা।

এজন্য নেতাকর্মীদের প্রস্তুতকরণের পাশাপাশি আন্দোলনের রোডম্যাপ তৈরি করছেন দলগুলোর শীর্ষ নেতারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102