রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

মরহুম আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষ্যে কবর জিয়ারতে বিএনপি নেতৃবৃন্দ

Coder Boss
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩৩৩ Time View

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মদিন উপলক্ষ্যে তার কবর জিয়ারত করেছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে কবর জিয়ারত করেন তারা।

কবর জিয়ারতে অংশ নেন মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া,কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা।

কবর জিয়ারতের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, প্রত্যক্ষ ও পরোক্ষ অত্যাচার এবং নির্যাতনেই অকালে প্রাণ হারান আরাফাত রহমান কোকো। দুর্ভাগ্য আমাদের তাকে মঈনউদ্দিন-ফখরুদ্দিনের সরকার নির্লজ্জ ও নির্মমভাবে অত্যাচার-নির্যাতন করে। শারীরিক নির্যাতনে তিনি অসুস্থ হয়ে যান এবং অসুস্থ হওয়ার পর মালয়েশিয়াতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি বলেন, আজ আরাফাত রহমান কোকোর জন্মদিনে যারা এখানে জিয়ারত করতে এসেছিলাম সবাই তার আত্মার মাগফেরাত কামনা করেছি। এসময় বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে এবং ক্রীড়া ক্ষেত্রে আরাফাত রহমান কোকোর অবদানের কথা স্মরণ করেন বিএনপি মহাসচিব। ২০১৫ সালের ২৪ জানুয়ারি ৪৫ বছর বয়সে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরাফাত রহমান কোকো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102