মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

ক্রিকেটের কোকো রহমান , বাংলাদেশের ক্রিকেটে যার অবদান চির স্মরণীয়

Coder Boss
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৯২৪ Time View

বাংলাদেশের ক্রিকেটকে আজকের অবস্থানে নিয়ে আসার পিছনে যে কয়জন নিভৃতচারী ক্রীড়া সংগঠক ছিলেন মরহুম আরাফাত রহমান কোকো তাদের অন্যতম, বাংলাদেশের ক্রিকেট কে ভালোবেসে তিনি প্রতিষ্ঠা করেছিলেন তরুণ ক্রিকেটারদের বের করে আনার এইচপি ইউনিট, যে এইচপি ইউনিটের মাধ্যমে পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেটের অনেক তারকা ক্রিকেটার বের হয়ে এসেছেন। একজন আরাফাত রহমান কোকো বুঝতে পেরেছিলেন ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ক্রিকেটার তৈরির পাইপলাইনকে অনেক মজবুত করতে হবে, তা না হলে এ দেশের ক্রিকেট কখনোই শক্ত জায়গায় দাঁড়াতে পারবেনা। সেই উপলব্ধি থেকেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন এইচপি বা হাই পারফরমেন্স ইউনিট। যে এইচপি ইউনিটের কল্যাণে আজও বের হয়ে আসছে হাজার হাজার তরুণ ক্রিকেটার। আরাফাত রহমান কোকোর সেই অবদান বাংলাদেশের ক্রিকেটে আজও অম্লান হয়ে আছে। #মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটকে নিয়ে আসার পিছনে মূল ব্যক্তি ছিলেন আরাফাত রহমান কোকো। আজকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম তার হাত ধরেই হোম অব ক্রিকেট হিসেবে প্রতিষ্ঠিত হয়। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে রূপান্তর করার কারিগরও ছিলেন এই মানুষটি।

রাজনীতির সাথে না থেকেও দেশের ক্রিকেটের পিছনে যে অবদান রাখা যায় তা তিনি দেখিয়ে দিয়েছেন একজন ক্রীড়া সংগঠক হিসেবে। ক্রিকেটকে অসম্ভব ভালোবেসে ক্রিকেটের উন্নতির জন্য দিনরাত কাজ করতেন এই ক্রিকেট অনুরাগী মানুষটি। অথচ এখন ক্রিকেট বোর্ডের যারা নিয়ন্ত্রণে, তারা ক্রিকেটের থেকে বেশি ভালোবাসেন ক্ষমতাকে, নিজেদের স্বেচ্ছাচারিতা দিয়ে নিয়ন্ত্রণ করেন বাংলাদেশের ক্রিকেটকে।

রাজনীতি বিমুখ নিভৃতচারী এই #ক্রীড়া সংগঠকের ৫৪ তম জন্মদিনে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতবাসী করুন, আমীন।

লেখা: Robiul Islam Ripon

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102