রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

সিরাজগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

Coder Boss
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৩৩৯ Time View

সিরাজগঞ্জের তাড়াশে ছেলের ছুরিকাঘাতে তোফাজ্জল মন্ডল (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। শনিবার (৮ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত তোফাজ্জেল উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা গ্রামে জমির মন্ডলের ছেলে। এই ঘটনার পর নিহতের ছেলে বাবু মন্ডল (১৮) পলাতক রয়েছে।

রবিবার (৯ জুলাই) দুপুরে সগুনা ইউপির সদস্য সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত তোফাজ্জেলের দু’জন স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রী মোছা: রেজদা খাতুনের সাথে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে গত শুক্রবার প্রথম স্ত্রীকে মারপিট ও ছুরি দিয়ে পায়ে আঘাত করেন। এ সময় পাশের ঘরে থাকা ছেলে বাবু মন্ডল ওই ছুরি দিয়ে তার বাবার পেটে সজোরে আঘাত করলে তোফাজ্জেল গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় পরিবারের লোকেরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতাল নিয়ে ভর্তি করার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বিভিন্ন তথ্য সংগ্রহ করছে।

মরদেহ আসলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102