মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

কাঁচা মরিচের কেজি ৭০০ টাকা!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৩৭২ Time View

হু হু করে বাড়ছে কাঁচা মরিচের দাম। এতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। ঝালকাঠিতে প্রতি কেজি কাঁচা মরিচ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যায় শহরের কাঁচা বাজারগুলো ঘুরে এ চিত্র দেখা যায়।

হাসান নামের এক ক্রেতা ‘হক কথা’ কে বলেন, ‘দুদিন আগেও ৩০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছি। আজ না কিনেই বাসায় ফিরতে হবে।’

ছালমা বেগম নামের অপর এক নারী বলেন, ‘ঈদকে ঘিরে স্থানীয় সিন্ডিকেটের কারণে এ অবস্থা দাঁড়িয়েছে। ৭০০ টাকা মরিচের কেজি এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

কাঁচা মরিচের আকাশছোঁয়া দামের ব্যাপারে বিক্রেতারা বলছেন, ঈদের সময় পাইকাররা দাম বাড়ায়। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।

এ বিষয়ে ঝালকাঠি বড় বাজার কমিটির সহসভাপতি মো. কবির হাওলাদার বলেন, ‘ঈদের কারণেই পাইকারি বাজার চড়া। ৭০০ টাকায় বিক্রি করেও খুব বেশি লাভ থাকবে না।’

তিনি আরও বলেন, ‘সকালে বরিশাল থেকে প্রতি কেজি কাঁচা মরিচ সাড়ে ৫০০ টাকা কেজি দরে পাইকারি কিনতে হয়েছে। মাত্র ২০ কেজি মরিচ আনতে পেরেছি। তার উপরে পরিবহনসহ অন্যান্য খরচ রয়েছে। ঈদের পর এমন দাম আর থাকবে না।’

উল্লেখ্য, ঈদের একদিন আগেও ঝালকাঠিতে খুচরা বাজারে ৩০০-৪০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102