রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

আওয়ামী লীগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে-মির্জা ফখরুল ইসলাম

Coder Boss
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩৩০ Time View

তিনি বলেন সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের রূপরেখা দেবে বিএনপি।

সোমবার দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য সংবিধান সংশোধন করেছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হাইকোর্টের রায়ের সঙ্গে প্রতারণা করেছে আওয়ামী লীগ।

সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে ফখরুল বলেন, সরকারের ব্যর্থতার কারণে আজ অর্থনৈতিক দুরাবস্থা। ব্যাংক খাতে লুটতরাজ চলছে।

 

সরকারের ব্যর্থতার জন্যই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসেছে।
গণমাধ্যমের স্বাধীনতা নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেন, মিডিয়া যাঁতাকলে পড়েছে, তারা চাইলে অনেক কিছু লিখতে, বলতে পারে না। আমার মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে-আমরা তো এমন বাংলাদেশ চাই না।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে ফখরুল বলেন, হাসপাতাল থেকে ফেরার পরে খালেদা জিয়া ভালো আছেন। তবে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে না পারায় খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকি থেকে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102