বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

এবার দাখিল স্তরের মাদ্রাসাও বন্ধ ঘোষণা

Coder Boss
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৬৬৯ Time View

দাবদাহের কারণে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের দাখিল স্তরের সব মাদ্রাসা বৃহস্পতিবার (৮ জুন) বন্ধ থাকবে।

বুধবার (৭ জুন) বিকেলে অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বন্ধের এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, দাখিল স্তরের মাদ্রাসা বৃহস্পতিবার বন্ধ থাকবে।

এদিকে এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ‘তাপপ্রবাহের সতর্কবার্তা’ বিজ্ঞপ্তিতে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। এই তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামী ৮ জুন (বৃহস্পতিবার) তারিখ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখার শিক্ষার্থীরাও ৮ জুন পর্যন্ত ছুটির আওতায় রয়েছে।

দাবদাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা। এছাড়া যেসব দাখিল মাদ্রাসায় ইবতেদায়ি স্তর সংযুক্ত রয়েছে, সেসব মাদ্রাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102