সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে গুলি, নিহত ৭

Coder Boss
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩১৫ Time View

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে এলোপাথাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারী। এতে অন্তত সাত জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে দুই জন।

নেদারল্যান্ডভিত্তিক সংবাদ সংস্থা বিএনও নিউজের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার দক্ষিণ আফ্রিকার ডারবানের কোয়াজুলু-নাটালে এই হামলার ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা আচমকা প্রকাশ্যে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এর ফলে কমপক্ষে সাতজন মানুষের মৃত্যু হয়।

কোয়াজুলু-নাটালের পুলিশ জানিয়েছে যে, নয়জন ব্যক্তি শনিবার ভোরে হোস্টেলে মদ্যপান করছিলেন। তখন অজানা বন্দুকধারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে তাদের উপর গুলি চালায়। সাতজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করে পুলিশ।

মুখপাত্র জে নাইকার বলেছেন, ‘উমলাজিতে পুলিশ সাতটি হত্যা এবং দুটি হত্যার চেষ্টার একটি মামলা দায়ের করেছে।’

মুখপাত্র জানিয়েছেন, কেন গুলি চালানো হয়েছে সে বিষয়টি এখনও জানা যায়নি। ঘটনা তদন্তের জন্য প্রাদেশিক টাস্ক টিমের গোয়েন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102