রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
আপডেটঃ
ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব। গুম-খুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি, তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সাভারে তারেক রহমানের নির্দেশনায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। বিএনপির ঘোষণা: জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক ভেরিফাইড ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

বৃষ্টির শঙ্কা তবুও চলছে বিএনপির সমাবেশের প্রস্তুতি

Coder Boss
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৮২ Time View

আকাশে কালো মেঘ, চারদিকে তীব্র গতিতে বইছে বাতাস। যেকোনো সময় নামতে পারে বৃষ্টি। এসবের মধ্যেও থেমে নেই নয়াপল্টনে পিকআপ ভ্যানে বিএনপির সমাবেশের অস্থায়ী মঞ্চ তৈরির কাজ। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা।

শনিবার (২৭ মে) বেলা আড়াটায় সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে অনুষ্ঠিত হবে বিএনপির জন-সমাবেশ। একই দাবিতে আজ সারাদেশে আরও ৯টি সাংগঠনিক বিভাগের ১৫টি জেলায় সমাবেশ করবে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত নয়াপল্টনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া দলের সিনিয়র নেতারাও এ সমাবেশে বক্তব্য রাখবেন। আর সমাবেশে সভাপতিত্ব করবেন দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত ১০ দিনে সারাদেশে বিএনপির ৭ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102