সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

নতুন ক্ষেপণাস্ত্র ইসরাইলের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৯৭ Time View

নতুন প্রজন্মের একটি প্রিসিশন গাইডেড ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। খাইবার-৪ নামের এই ক্ষেপণাস্ত্রটি গত বৃহস্পতিবার সকালে উৎক্ষেপণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আসতিয়ানি। এ খবর দিয়েছে ইরানি গণমাধ্যম পার্সটুডে।

খবরে জানানো হয়, ইরাকের সাবেক শাসক সাদ্দামের বাহিনীর কবল থেকে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ‘খুররামশাহর’ মুক্ত করার ৪১তম বার্ষিকীতে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০০ কিলোমিটার। ফলে এটি দিয়ে ইসরাইলের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম হবে ইরান। দেশটির তরফে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা যেমন বাড়ানো হয়েছে, তেমনি উন্নত গাইডেন্স এবং কন্ট্রোল সিস্টেমও ব্যবহার করা হয়েছে। তাতে ক্ষেপণাস্ত্রের সামগ্রিক কার্যক্ষমতা এবং শক্তি অনেক বেড়েছে।

এই ইরানের সামরিক শক্তিকে আরো অনেকটা বাড়িয়ে তুলবে বলে দাবি করেছে দেশটি। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী আসতিয়ানি বলেন, আমরা আমাদের দেশ এবং ইসলামি বিপ্লবের অর্জনকে রক্ষার জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এটিই হচ্ছে আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বার্তা।

 

তিনি বলেন, আমরা ইরানের সশস্ত্র বাহিনীকে ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিমান প্রতিরক্ষা এবং আরো অনেক কিছু দিয়ে সজ্জিত করতে যাচ্ছি। এতে কোনো সন্দেহ নেই- ভবিষ্যতে আরো অনেক অর্জনই উন্মোচন করা হবে।
খাইবার -৪ ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক একটি ক্ষেপণাস্ত্র যার নকশা করেছেন ইরানের সামরিক বিশেষজ্ঞরা। এটি হচ্ছে তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র দেড় হাজার কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102