সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
আপডেটঃ
সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়। প্রয়াত বেগম জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শুরু হলো ঢাকা-১৯ আসনের নির্বাচনী সংগ্রাম। ৪৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালী-৪ আসনে ১০ দলের নয়া চমক: নৌকার সাবেক নেতার কাঁধেই জোটের দায়িত্ব।

সরকারের সময় শেষ:মির্জা ফখরুল ইসলাম

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৯৬ Time View

বর্তমান ‘সরকারের সময় শেষ’ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের প্রধানমন্ত্রী আজকে যতই চিল্লা-চিল্লি করেন, যতই জাপান, যুক্তরাজ্য, আমেরিকা আর সৌদি আরব, কাতার ও চীনে যান- কোনো লাভ হবে না। সময় শেষ। এটাই বাস্তবতা। শুক্রবার বিকালে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে জনসমাবেশে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
সরকারের উদ্দেশ্যে ফখরুল বলেন, এখনও সময় আছে জনগণের চোখের ভাষা বুঝতে চেষ্টা করুন। জনগণকে মুক্তি দেন এবং জনগণের যে দাবি উঠেছে সেই দাবি মেনে নেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, উপর থেকে নেমে আসুন। এই গণভবন থেকে বের হন, পাইক-পেয়াদা, এসএসএফ, সোয়াত এগুলো বাদ দিয়ে এই মানুষের সামনে এসে দাঁড়ান। দেখুন তারা কি বলে । মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষ আর বাঁচতে পারছে না।

সরকারি কর্মচারি-কর্মকর্তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে গেছে। এখন অন্যায়ভাবে কোনো কিছু করবেন না, যা জনগণের বিরুদ্ধে যায়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই, এই সরকার দেশে-বিদেশে সমর্থন হারিয়েছে। এখন দেশের মানুষসহ গণতান্ত্রিক বিশ্ব চায় বাংলাদেশে একটা সুষ্ঠু, সঠিক, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন হোক। সেটা তারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সম্ভব হবে না। তাই বলতে চাই, আপনারা দয়া করে এমন অবস্থা তৈরি করবেন না যেখানে আপনারাও চিহ্নিত হয়ে যাবেন।
সরকার মরণ কামড় দিচ্ছে উল্লেখ্য করে মির্জা ফখরুল বলেন, এই সরকার সব কিছু শেষ করে দিয়েছে। তারা এই শেষ সময়ে টিকে থাকার জন্য মরণ কামড় দিচ্ছে। মিথ্যা মামলা, গায়েবী মামলা দিচ্ছে। কোন দেশে আমরা বাস করি? হাইকোর্ট থেকে জামিন দেয়, সেই জামিন নিয়ে নিম্ন আদালতে গেলে জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেয়। কোনো ঘটনাই ঘটেনি অথচ মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই এই আন্দোলনে আমাদের ১৭ জন ভাই প্রাণ দিয়েছেন। আজ খুলনায় আমাদের সমাবেশে গুলি হয়েছে। গুলি করে আমাদের জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102