শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
আপডেটঃ
মিলন ও অমৃতের হাত ধরে শক্তিশালী হচ্ছে জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্স ফরিদপুরে দখলবাজ শিউলী আক্তারদের কারণে কি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ​পবিত্র মাহে রমজান উপলক্ষে দৈনিক ভোরের খবরের সাংবাদিক আলামিন-এর শুভেচ্ছা। সাভারে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াল জনতা: সাজু ও মুরাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ। ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হবেন সালাউদ্দিন বাবু’—সাভারে খোরশেদ আলমের দাবি। সাভারে প্রথা ভাঙা প্রচারণায় আলোচনায় গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী ফরহাদ। সাভার-আশুলিয়ায় গণ অধিকার পরিষদের গণসংযোগ: আলোচনায় তরুণ প্রার্থী এ্যাড শেখ শওকত হোসেন ফরহাদ। গাজীপুর-২ আসনে ভোটের লড়াই জমছে: জরিপে এগিয়ে রনি, অনিশ্চয়তায় ২০ শতাংশ ভোটার ক্ষুদ্র ভাবনা’র বড় প্রভাব: সাভারে জনসচেতনতায় শাহাদাতের অহিংস আন্দোলন। ​জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা কমিটির অনুমোদন: তৃণমূল শক্তিশালী করার প্রত্যয়।

দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হবে

Coder Boss
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৪২৫ Time View

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে সমাবেশ করবে বিএনপি। শনিবার (১৩ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও।

বিএনপির পক্ষে থেকে জানানো হয়, সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান আর সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

সকাল ৯টার দিকে দেখা গেছে, সমাবেশের সার্বিক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নয়াপল্টনে কার্যালয়ের সামনের সড়কে ৪টি পিকআপ ভ্যানকে একসঙ্গে রেখে অস্থায়ী মঞ্চ তৈরি করছে দলটি। এছাড়া আগত নেতাকর্মীদের বসার জন্য সড়কে বসানো হয়েছে কার্পেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
©ziacyberforce.com
themesba-lates1749691102